বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারী (৪৫)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
আটক মো. আলম হাজারী বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। আলম হাজারী বড়শালঘর ইউপি সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দেন।
বড়শালঘর গ্রামের মো. মুকবল হাজারী জানান, শেখ হাসিনার সফল প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যােগে এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন ছালামের লেতৃত্বে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। ওই মিছিলের দায় আলম হাজারীর উপর চাপিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আলম হাজারী বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এএইচ




