জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিরালা সংলগ্ন তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মোস্তাকিম তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন। এসময় দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ