সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রেম নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

প্রেম নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ছুরিকাঘাতে নিহত যুবক মো. সাইফ উদ্দিন সিফাত

রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় সিফাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও দুই-তিনজনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

হাসানের দাবি, নেহার সঙ্গে সিফাতের আগে প্রেমের সম্পর্ক ছিল। পরে নেহার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। রোববার সিফাত মোটরসাইকেলে করে নেহার সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি জয় দেখতে পান। এরপর তিনি আরও কয়েকজনকে নিয়ে সিফাতের ওপর হামলা চালান।

নিহত সিফাতের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিফাত ব্যবসা করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর