Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে বসতঘরের তোষকের নিচে পাইপগান, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে একটি লোহা ও একটি পাইপগান, একটি কার্তুজ এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) আহমেদ ফেয়ার।

গ্রেফতার জাবেদ নবীপুর ইউনিয়নের সিরাজউদ্দিন মিন্টুর ছেলে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাবেদ হোসেনের বসতঘরের শয়নকক্ষের তোষকের নিচ থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ