মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
গ্রেফতার রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির পূর্ণ (৪০)।

গাইবান্ধায় অপরাধ দমন অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির পূর্ণ (৪০) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা এ তথ্য জানায়।

গ্রেফতার রাসেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের একাব্বর মিয়ার ছেলে। হৃদয় সরকার পনির পূর্ণ গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়। এ সময় রাসেল মিয়ার বাড়ি থেকে একটি টিপ চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন হৃদয় সরকার পনির পূর্ণের বাড়িতে অভিযান চালিয়ে তোষকের নিচ থেকে একটি ধারালো ছুরি ও একটি লোহার রড জব্দ করা হয়। পরে তাকেও গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর