Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় মদসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

নেত্রকোনার মদনে মদসহ আল আমিন পাশা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ 

শনিবার রাতে পৌর সদরের ইমদাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার আল আমিন পাশা এমদাদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন পাশা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদে শনিবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ৫ বোতল দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে আল আমীন পাশা নামে একজনকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ