Dhaka Mail Logo

সারাদেশ

সাদুল্লাপুরে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ছয় মাসের জন্য উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 অনুমোদিত কমিটিতে শরিফুল ইসলামকে সভাপতি, মনির হোসেনকে সাধারণ সম্পাদক এবং আলমগীর কবির সোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিমন ও সভাপতি জুয়েল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ