ঢাকায় এক পথচারীকে মারধর ও হেনস্থার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
পথচারীকে মারধরের ঘটনায় রাশিয়ান মডেলকে আইনি নোটিশ
অভিযোগের নথিতে বলা হয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে গুলশান-২ এলাকায় এক বৃদ্ধ পথচারী চলাচল করছিলেন। সে সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন মনিকা কবির। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের কোণা মডেলের শরীরে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধ লোকটিকে ধাক্কাতে শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, মনিকা কবির ওই বৃদ্ধের ব্যাগ ছুড়ে ফেলে তাকে মারধর করেন এবং ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফলে ভুক্তভোগী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।
বিজ্ঞাপন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান, কে এই রাশিয়ান মডেল?
মামলায় বাদীপক্ষ আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।
এর আগে বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ/

