Dhaka Mail Logo

সারাদেশ

একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, পালালেন মাদরাসাশিক্ষক

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বরিশাল নগরীতে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একটি মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। 

শনিবার নগরীর সিঅ্যান্ডবি এলাকার ‘তাহফীজুল মিল্লাত মডেল মাদরাসায়’ একটি ঘটনার পর বিষয়টি জানাজানি হয়। এর আগেও অভিযুক্ত শিক্ষক একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করেছেন বলে অভিযোগ রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম ওই মাদরাসার পরিচালক। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান বলেন, শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সেখানে অভিযান চালালে তিনি কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

মাদরাসার একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করে আসছেন। শনিবার সকালে এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী সবাইকে বলে দিলে বিষয়টি জানাজানি হয়। তারপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

প্রতিনিধি/এলএ