জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
‘৬ মাসের মধ্যে সব কাজ করা সম্ভব নয়’ বলে মন্তব্যে করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্যেই বিএনপি দেশের দায়িত্ব নিয়েছে। তুষের আগুনে বিএনপি জ্বলছে। দেশে গ্যাস নাই, যেখানে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। ইচ্ছা করলেও সম্ভব নয় ৬ মাসের মধ্যেই এগুলো নিয়ন্ত্রণ করা। যদি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে হাত দিতেন, তাহলে আমাদের জন্য সহজ হতো। ৬ মাসে আমরা পারিনি, আমাদেরকে আরও সময় দিতে হবে। এটা লুকানোর কিছুই নাই- এটাই বাস্তবতা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে যোগাযোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি চৌধুরী।
লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, আজকে যারা স্লোগান দিচ্ছেন- গ্যাস নাই, বিদ্যুৎ নাই। একথা বলে লংমার্চ করছেন- এটা কি জায়েজ? প্রথম যেদিন আমরা শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে ৬ মাস পর্যন্ত প্রতিদিন তারা প্রতিবাদ, আন্দোলন ও হুংকার দিয়ে যাচ্ছেন।
র্যালিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব (বিএনপির) সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহেল , জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অভিসহ হাজার-হজার নেতাকর্মী।
প্রতিনিধি/এলএ