জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ এএম
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ফুলবাড়ী রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।
নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারেরডাঙ্গা গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।
আরও পড়ুন:
মোহনগঞ্জে খালে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসার উদ্দিন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সংকেত অমান্য করে রেললাইনে উঠে পড়েন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি/এআরএম