Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৩৯

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পরোয়ানা মূলে ১৬ জন, নিয়মিত মামলায় ১২ জন এবং অন্যান্য অপরাধে ১১ জনসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানা হয়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জাল দলিলে অন্যের জমি খেতে গিয়ে ফাঁসলেন বাদী

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, “মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

প্রতিনিধি/ এজে