মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনাল গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ এএম

শেয়ার করুন:

কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনাল গ্রেফতার
আইনাল হক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইনাল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আইনাল হক কসবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনাল হককে গ্রেফতার করা হয়। তবে কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর