Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) বিকেলে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ঢাকা-ভাঙ্গা রেললাইনে চলাচলকারী ট্রেনের ধাক্কায় মারা যায় ওই যুবক।

শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন বলেন, ওই যুবকের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এলএ