জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম
ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল-ফরিদপুর মহাসড়কে একটি দ্রুতগামী অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নগরকান্দা উপজেলার লস্করদিয়া উপজেলার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ভাঙ্গা থেকে মোটরসাইকেলে তিন যুবক নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়। অপর দুই আরোহী গুরুতর আহত হলে তাদের প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি