জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ১৩ জনকে আটক করে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ছাত্র জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়া জুলাইয়ের আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নির্দেশেই মিছিলটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর ১নং রেল গেট থেকে মিছিলটি শুরু হয়ে মুরাদপুর মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন
মিছিলের পরই পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৩ নেতাকর্মীকে আটক করেছে। বাকিদের ধরতে এখনো অভিযান চলছে বলে ঢাকা মেইলকে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো মোজাম্মেল হক।
তিনি জানান, আপাতত ১৩ জন আটক আছে। অভিযান চলমান রয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় বাবরের ছবি সংবলিত ব্যানার হাতে কর্মীরা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে এগুতো থাকেন। মিনিট পাঁচেকের মতো স্থায়ী মিছিলটি মুরাদপুর মোড়ের আগে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।
এর আগে, নগরীর বায়েজিদ বোস্তামি থানার এভার কেয়ার হাসপাতালের সামনে মিছিল করেন রাউজান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এলএ