Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের ভোট ৫ সেপ্টেম্বর, প্রার্থী ৪ ডজন

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

প্রায় ১৪ বছর পর আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন। এর মধ্যে বুধবার প্রথম দিনেই ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার আরও ৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ নির্বাচন ঘিরে শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। 

মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ফেসবুকে, মোবাইল ফোনে এবং সরাসরি ভোট চাইতে শুরু করেছেন। কমিটির ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে এ নির্বাচন হবে।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বোচ্চ ৩৭ জন মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চারজন আর সেক্রেটারি পদের জন্য আটজন মনোনয়নপত্র নিয়েছেন। 

নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দিতে হবে আজ (২৮ আগস্ট)। পরদিন ২৯ আগস্ট যাচাই-বাছাই, ৩০ আগস্ট মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ, ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। আর ভোটগ্রহণ ৫ সেপ্টেম্বর। 

ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস-চেয়ারম্যান এবং সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা এবং সদস্য পদের ৪ হাজার টাকা। 

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কিনেছেন: মো. আসাদুজ্জামান শাহীন, মো. আমির হোসেন ফারুক, এ বি এম মোমিনুল হক, ফরিদ উদ্দিন আহম্মেদ।

সেক্রেটারি পদে মনোনয়নপত্র নিয়েছেন: কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূইয়া, আরমান উদ্দিন পলাশ, মো. মিজানুর রহমান, মো. হারুনুর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান খান জুয়েল, মো. শাহ ওয়াসিম পারভেজ।

সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন: মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ এইচ এম শাহীন আহম্মেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সহিদুল ইসলাম (অপু), শাহ আলম পালোয়ান, কাজী সাখওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়েদ হোসেন, মো. কামরুল হক, মাজহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান, মো. অলিউর রহমান, আল আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আবদুল লতিফ লিটন, আবুল কাশেম, মো. আবুল বাসার, মোহাম্মদ আফজালুর রহমান রিপন।

সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছিল। তখন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর ও সেক্রেটারি আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত এই কমিটি কার্যক্রম পরিচালনা করার পর আহ্বায়ক কমিটি দিয়ে ইউনিট চলছিল। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আজীবন সদস্য ভোটার সংখ্যা ৯ হাজার ৪৬৬, বার্ষিক সদস্য ভোটার সংখ্যা ১১৭৯ জন। মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন।

প্রতিনিধি/এলএ