Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৪)নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজশাহী জেলার ১৭ রাজশাহী সিটি করপোরেশন মধ্যনওদাপাড়া এলাকার বাসিন্দা বন বিভাগ কর্মচারী নুরুল ইসলাম বাবুর ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়ায় নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশে সকালে রওনা হয়। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের মসজিদের পাশে লামাগাঁওয়ের নদী (মানাই নদী) নোঙর করে। পরে সেখান থেকে খাবারের জন্য প্রয়োজনীয় পন্য সামগ্রী কেনার জন্য যায় সাথে থাকা কয়েকজন। 

এদিকে অন্যন্যরা গোসল করার জন্য নৌকা থেকে যায়। গোসল করার জন্য নৌকা থেকে লাফ দিয়ে পানি পড়ে কয়েকজন। অনেকেই উঠলেও আব্দুল মাজেদ পিকলু আর পানির নিচ থেকে উঠেনি। এর পর থেকে থাকে উদ্ধার চালায় স্থানীয় এলাকাবাসী। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও সাথে থাকা সহযোগীরা।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার আগেই এই দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী উদ্ধার অনেক চেষ্টা করে লাশ উদ্ধার করেছে।

এসআই আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ