Dhaka Mail Logo

সারাদেশ

ঘেরের পানিতে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ এএম

খুলনা মহানগরীর নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তারা মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রতিনিধি/টিবি