Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

জেলা প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

দিনাজপুরের খানসামায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক ও এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার এবং মানিক হোসেন একই থানার বাংরোট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের বাড়িতে গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, এ ঘটনায় খানসামা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এলএ