Dhaka Mail Logo

সারাদেশ

মাছ দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২১ আগস্ট) বিকালে সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা।

পুলিশ জানানয়, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে সুমন শিকদার মাছ দেওয়ার লোভ দেখিয়ে ভিকটিমকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত সুমন শিকদার। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখায় সুমন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা-মাকে বিষয়টি জানায়। এর পর দ্রুত ভিকটিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।  

বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ শুক্রবার বিকেলেই সুমন শিকদারকে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এলএ