Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে মহিলা লীগ নেত্রী আটক

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

যশোরে মহিলা লীগ নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে মঙ্গলবার তাকে আটক করা হয়। পরে রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর বিলকিস সুলতানা সাথিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নাশকতাসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নাশকতার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিলকিস সুলতানা সাথি যশোরের মহিলা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অপর একটি সূত্রের দাবি, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা লীগের পক্ষ থেকে গোপনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ওই ছবি ও ভিডিওতে বিলকিস সুলতানা সাথিকেও দেখা গেছে বলে সূত্রটি জানিয়েছে।

প্রতিনিধি/এলএ