বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

শিবগঞ্জে আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

শিবগঞ্জে আ.লীগ নেতা আটক
গোলাম কিবরিয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুরের মৃত খোশ মোহাম্মদের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে আটক করা হয়।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আটক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর