Dhaka Mail Logo

সারাদেশ

বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল জব্দ, নারী আটক

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বাদশা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটক জুঁই আক্তার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায়  মো. মামুন আলীর স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জুঁই আক্তারকে আটক করে পুলিশ। পরে তার স্বামীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। এরপর আটক জুঁই আক্তারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে তার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আবুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪ হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল জব্দ করে পুলিশ। দুটি অভিযানে মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর বাদশা রনি জানান, দুটি পৃথক স্থান থেকে মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি