সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ
জব্দ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। ছবি: ঢাকা মেইল

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ এসব ট্যাপেন্টাডলের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

রোববার রাতে পঞ্চগড় সীমান্তের লাহেড়ীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।

আরও পড়ুন

ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ধামেরঘাট বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় সীমান্ত পিলার ৭৭১ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। পরে সেগুলো জব্দ করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর