জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
ফরিদপুরে অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক শিরিন আক্তার বলেন, আমরা মেহেরুন্নেসা বৃষ্টি নামে এক মাদক কারবারিকে শহরের কুঠিবারি এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করি। এরপর তাকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করি। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি