সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় গ্রেফতার ৩ নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় গ্রেফতার ৩ নারী
ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার তিন নারী।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। তারা হলেন- রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী এবং মমতাজ বেগম।

মঙ্গলবার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।

ডিবি-গুলশান বিভাগের সূত্র জানায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক চোরাকারবারির ইয়াবা নিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অবস্থান নেওয়ার খবর পায় ডিবি। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর