জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা এলাকায় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়াস আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, রোববার রাতে সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ইলিয়াস ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি