Dhaka Mail Logo

সারাদেশ

পারিবারিক কলহের জের, ‘বাবার হাতে’ প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের দুই শিশু সন্তানকে হত্যা করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নিহতদের বাবার বিরুদ্ধে। পুলিশ কামরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করেছে। হাওর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। 

নিহত দুই শিশু হলো- মুহাদ্দিস (৭) ও তুলনা (৪)। তুলনার লাশ মঙ্গলবার জেলা শান্তিগঞ্জ উপজেলার ‘দেখার হাওরের’ বড়কাপন এবং মুহাদ্দিসের লাশ বুধবার দুপুরে একই হাওরের সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। 

অভিযুক্ত কামরুল ইসলামের বাড়ি দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা। কামরুল নিজের দুই সন্তানকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। 

পুলিশ জানায়, কামরুলের চার সন্তান আছে। সন্তানদের ঝগড়া হলে তাদের মারধর করতেন তাদের মা। এ নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া হতো। এর জেরে কামরুল রবিবার দুই সন্তানকে নিয়ে হত্যার করে ‘দেখার হাওরে’ লাশ ফেলে দেন।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শান্তিগঞ্জ অথবা সদর থানায় মামলা হবে। লাশ দুটো সদর থানায় আছে।

প্রতিনিধি/এলএ