Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০টি ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

রোববার দুপুরে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার বদরুদ্দীন মামলা করেছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ এর ওয়ারেন্ট অফিসার বদর উদ্দিন জানান, গোপন সংবাদে বারইখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, জাহিদুলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত আরও তিনটি মামলা রয়েছে।

প্রতিনিধি/এলএ