নেত্রকোনার মোহনগঞ্জে ২৫ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে জহিরুলকে আটক করা হয়। পরে রোববার (৯ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
জহিরুল ইসলাম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, জহিরুল চিহ্নিত মাদকসেবী ও কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, জহিরুলকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




