Dhaka Mail Logo

সারাদেশ

চরফ্যাশনের মেঘনায় মিলল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। 

প্রতিনিধি/এলএ