রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নলছিটিতে গাছের ডালের সঙ্গে বেল্টে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

নলছিটিতে গাছের ডালের সঙ্গে বেল্টে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল গ্রামের নিজ বাড়ির সামনে সড়কে বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। বুলবুল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট বাঁধা অবস্থায় বুলবুলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর