জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম
খুলনার বাইপাস-তেলিগাতী সড়কে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিষে মালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ মোড়লগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। পথে ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপসহ দুজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি