রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পিকআপের ধাক্কায় ইব্রাহিম আলী (৪৫) নামে এক ভ্যানচালক  নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ইব্রাহিম আলী উপজেলার দামোল গ্রামের লোকমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক ইব্রাহিম আলী ভ্যান নিয়ে যাদুরাণী বাজারে যাচ্ছিল। রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পৌঁছলে অপর দিক রাণীশংকৈল থেকে আসা একটি মালবোঝাই পিকআপটা ভ্যানটিকে মুখোমুখি ধাক্কায় দেয়। তাতে ভ্যান চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘাতক পিকআপটি পালিয়েছে। পিকআপটিকে ধরার চেষ্টা করছে পুলিশ।

প্রতিনিধি/ এজে

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর