Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় রহমত শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চর-মল্লিকপুর গ্রামে রহমতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সোমবার (৩ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রহমত শেখ উপজেলার চর-মল্লিকপুর গ্রামেএ আব্দুল হাই শেখের ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, রহমত নামে ওই যুবকের স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। রোববার রাতে খাবার খেয়ে রহমত নিজ ঘরে ঘুমাতে যান। পরে সোমবার সকালে তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া-শব্দ মেলেনি। পরে দরজা ভেঙে ঘরের জানালায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রহমতের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের ভাষ্য, রাতের যে কোনো সময় তিনি গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্নহত্যা করেছেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তারা।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

প্রতিনিধি/টিবি