জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় শহীদ মোল্লা নামে এক মোটরসাইকেলের চালক নিগত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে তাদের উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শহীদ মোল্লা ফরিদপুর সদর উপজেলার রশিদনগর এলাকার আফসার উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মোল্লা মোটরসাইকেলযোগে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নিয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি