বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

সিলেটে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

রোববার (২৫ জুন) বিকেলে নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

ওসি জানান, বিকেলে কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নাইওরপুলে এম্পোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করেছে। কিন্তু ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর