images

সারাদেশ

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ কারবারি আটক

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৬, ০৭:১১ এএম

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০।

বুধবার (১৭ জুন) বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে শহ‌রের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এক‌টি পিকআপ ভ‌্যা‌নে অভিযান চা‌লিয়ে এই মাদক উদ্ধার ও ২ কারবারিকে আটক করা হয়।

cedcac80-938f-4341-bb8b-c83a17783c3a

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

আটক দুই মাদক কারবারি হলেন— কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়া গ্রামের মামুন হোসেনের ছেলে মো. কবীর হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরা পাড়া গ্রামের আলম শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (২৩)।

10e2dd7c-fbb2-4fca-a8ba-10708a417709

জানা যায়, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদপুর থেকে মাগুরাগামী এক পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের পাঁচ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, আটক দুই মাদক কারবারিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি