রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

পিরোজপুরে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ২ হাজার ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। পুলিশ জানিয়েছে, তারা উভয়েই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর