images

সারাদেশ

মাদারীপুরে আ.লীগ থেকে সরে দাঁড়ালেন ৩ বারের সাবেক ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৭:১৪ এএম

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলেন তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

রোববার (৭ জুন) সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুরে শ্বশুরবাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, আমি জনগণের ভোটে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। শেষ ইউপি নির্বাচনে আমি হেরে যাই। তিনবার ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি একাধিক মামলার আসামি হই। এমন কি আমাকে হত্যা মামলার আসামি হতে হয়েছে। একাধিকবার জেলে যেতেও হয়েছে। মূলত আমি আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমার প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। আমি এই মামলার কারণে এখন দিশেহারা, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত। মামলার কারণে পালিয়ে বেরাতে হয়েছে অনেকদিন। বর্তমানে আমি সবকয়টি মামলায় জামিনে রয়েছি।

 

তিনি আরও বলেন, আগামীতে আমি কোনোদিনও আওয়ামী লীগের কোনো কাজের সঙ্গে থাকবো না। দেশের সাধারণ নাগরিকের মত আমি বাঁচতে চাই। তাই এখন থেকে আর আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত নই। দল থেকে পদত্যাগ করছি। রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কোনো নেতার হসিদ মিলছে না। এজন্য পদত্যাগপত্র কোথাও জমা দিতে পারছি না।

প্রসঙ্গত, সিরাজুল ইসলাম হাওলাদার নৌকা প্রতীক নিয়ে বাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন। বিপুলভোটে বিজয়ীও হন। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন দীর্ঘদিন।

প্রতিনিধি/টিবি