images

সারাদেশ

খোলা সয়াবিন তেল বোতলজাত করে প্রতারণা, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৬, ০১:১৪ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় খোলা সয়াবিন তেল বোতলে ভরে ‘বোরাক’ নামের নকল মোড়কে প্রক্রিয়াজাত করার অভিযোগ এক কারখানায় অভিযান চালায় পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজল কুন্ড (৩৭) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী নতুনবাজারে ওই নকল কারখানায় অভিযান চালায় পুলিশ। পরে

সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, পুলিশ সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।

07d5777d-7349-4221-a8e2-6c5f7010c856

দণ্ডপ্রাপ্ত কাজল কুন্ড ওই উপজেলার সাহতা ইউনিয়নের যতীন্দ্র কুন্ডের ছেলে ও দেউলী নতুনবাজারের একজন ব্যবসায়ী।

ওসি চম্পক দাম জানান, গোপন খবর পাওয়া যায় যে, দেউলী নতুনবাজারের কাজল কুন্ড তার গুদামে খোলা সয়াবিন তেল ‘বোরাক’ নামের নকল মোড়কে ভরে বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ গিয়ে গুদামে নকল মোড়কে খোলা তেল ভরা অবস্থায় পায়। পরে প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আবেদন জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজল কুন্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি  তার গুদামের নকল কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি