সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

চাঁদপুরে বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুদ ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।


বিজ্ঞাপন


তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজ মালিককে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুদ পাওয়ায় হাওলাদার ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা এবং পচা বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

86560ed9-fdc7-45cd-b3ba-1704adb85c1d

এসময় মজুদ ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর