জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৭:২৩ এএম
সাতক্ষীরায় ব্রজপাতে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে রাজাবাগান এলাকায় এঘটনা ঘটে।
নিহত আইনজীবীর নাম কামরুন নাহার ছবি। তিনি রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টর আইনজীবী ছিলেন।
নিহতের ভগ্নিপতি অ্যাড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/টিবি