images

সারাদেশ

ববির শারীরিক শিক্ষা দফতরের উপ-পরিচালক সেলিনা বরখাস্ত

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৬, ০৬:১৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে ফুটবল খেলায় লড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের একটি মাঠে উপস্থিত হয় ববির খেলোয়াড়রা। সেলিনা বেগমের অসহযোগিতা ও দায়িত্ব অবহেলায় শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ।

আরও পড়ুন

ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনিক ভবনে তালা, জাবিতে বামপন্থীদের অবরোধ

অফিস আদেশে বলা হয়, তার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়াড়বদের সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা- ২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক কর্তব্য অবহেলার বিষয়াদি সুষ্ঠুভাবে তদন্তের জন্য ববির আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক সেলিনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

d32bc1d5-6ca1-4ce0-981a-0a4b91218143

ববি সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে লড়তে মাঠে হাজির হয়। কিন্তু শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারণে ঢাবির বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি ববি। ১৪ মে চট্টগ্রাম থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে এসে খেলোয়াড়সহ শিক্ষার্থীরা অভিযুক্ত শারীরিক শিক্ষা দফতরের এই কর্মকর্তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানিয়েছিলেন।

প্রতিনিধি/এসএস