রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনিক ভবনে তালা, জাবিতে বামপন্থীদের অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনিক ভবনে তালা, জাবিতে বামপন্থীদের অবরোধ
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন বামপন্থী শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এবং উপাচার্যকে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন বামপন্থী শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও ভেতরের একটি ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলবে। তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজের কথা বিবেচনায় রেখে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে।


বিজ্ঞাপন


5b6c0fe8-726c-4165-b56d-4fb7f81e3370

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের যে ছয় দফা দাবি ছিল, এর মধ্যে প্রথম দফা দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে ধরতে হবে। যদি উনারা ধরতে ব্যর্থ হন, তবে পুরো প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবে। কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যতগুলো ইনসিডেন্ট হয়ে গেছে, সেই দায়ভারটা কার? আমাদের রেজিস্ট্রারে তালা দেওয়া থাকবে। উনারা আমাদেরকে এসে নিশ্চিত করে যাবেন যে, আর কত ঘণ্টা সময় লাগবে ধর্ষককে ধরতে। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এটা নিশ্চিত করে দিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব।

e5d0f115-f965-447a-a34e-1890eb148929

জাবি ছাত্র ইউনিয়নের সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, আমরা দেখছি প্রশাসনের এই আন্দোলনে কিংবা এই পুরো ঘটনা নিয়ে যে ধরনের বিবেচনাবোধ বা দায়িত্ববোধ দেখানোর কথা ছিল, তার বিন্দুমাত্র দেখাচ্ছে না। আমরা ভিসি স্যারকে জবাবদিহিতার আওতায় এনে জিজ্ঞেস করি যে, এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া কিংবা গ্রেফতার প্রক্রিয়ার আপডেট। স্যার আমাদের কোনো প্রকার আপডেট জানাতে পারেন না। তিনি আমাদের বলেন যে- অগ্রগতি হচ্ছে, কিন্তু কী অগ্রগতিটা হচ্ছে সেটা তিনি জানাতে পারেন না। আমরা আজকে এখানে অবস্থান করছি ভিসি স্যারের সঙ্গে আবার কথা বলার জন্য, তিনি যাতে আসেন। আমরা চাপ প্রয়োগের চেষ্টা করছি সর্বোচ্চভাবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের বোনের যে বিচার প্রাপ্য সেটা নিশ্চিতে ১০৬ ঘণ্টা কেটে গেল। এর মাঝে কোনো প্রকার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। যা বলা হচ্ছে সেটা মূলত বুঝ দেওয়া হচ্ছে। অগ্রগতি হচ্ছে, আপডেট হচ্ছে, কাজ করছে কিন্তু কী কাজ হচ্ছে, কী অগ্রগতি হচ্ছে, সেটা কিছু জানানো হচ্ছে না। সেটার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এখানে এই কর্মসূচি গ্রহণ করেছি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর