জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৬:৫৪ এএম
কুমিল্লার চান্দিনায় খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী নামে জামায়াতে ইসলামীর এক নেতা মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর মিয়াজী (৪০) ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ খামারে কাজ করতে যান আলমগীর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমগীর মিয়াজীর বাবা আলী মিয়াজী বলেন, খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আমার ছেলে মারা গেছে।
আরও পড়ুন
আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, আলমগীর মিয়াজীর মৃত্যুতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিনিধি/টিবি