মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবেকের

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:১৬ এএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবেকের

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে পৌরসভার মোল্লাকনা সেনের খীল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন দুর্গা ঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেনের স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে পাশের গ্রাম মোল্লাকনা সেনের খীল গ্রামে আবুল হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় স্ত্রী রাবেয়া আক্তার ডিসের লাইন মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে ইসমাইল হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।

আরও জানা যায়, এর কিছুক্ষণ পর স্বামী ইসমাইল হোসেন পুনরায় ওই ডিসের লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময় একইভাবে ইসমাইলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই ইসমাইলের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর