images

সারাদেশ

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ২ কৃষককে জরিমানা

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ০৮:৫৭ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আটক দুই কৃষক হলেন— কচুয়ায় আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে তারা প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিল। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি