শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস

জেলা প্রতিনিধি,  কুমিল্লা 
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৮:০২ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস
প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (৩১ মে) দুপুরে শামীম হোসেন (২৮) নামের এক ব্যক্তি উপজেলার আড্ডা বাজারে শিয়ালের মাংস বিক্রি করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভোলা থেকে ঢাকায় হরিণের মাংস পাচার, আটক ২

এ সময় বিক্রেতারা শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে প্রতি কেজি ২০০০ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করেন।

শিয়ালের মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বাজারের ব্রিজে শিয়ালটি জবাই করে এক বিক্রেতা। জবাই করার পর বরুড়ার আড্ডা বাজারে নিয়ে এলে দুই কেজির মতো বিক্রি করতে পারে। এরপর বাকি মাংস পাশের বাগমারা বাজারে নিয়ে যান বিক্রির জন্য । 

নাম প্রকাশে অনিচ্ছুক মাংস ক্রয় করা ব্যক্তিরা জানান, মাংস বিক্রেতারা বলেছিলেন যে বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংসই অব্যর্থ ওষুধ। তাদের এসব কথা বিশ্বাস করে মাংস ক্রয় করেন তারা।


বিজ্ঞাপন


স্থানীয় ব্যবসায়ীরা জানান, এখানে প্রায়ই শিয়ালের মাংস বিক্রি করা হয়। বিক্রেতা নির্দিষ্ট না। একেক সময় একেকজন এসে বিক্রি করছে।

আরও পড়ুন: চবিতে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার 

আড্ডা ইউপির চেয়ারম্যান জাকের হোসেন বাদল বলেন, ইউপি অফিস বাজারের সঙ্গেই। কিন্তু কখনই আমার চোখে পড়েনি যে কেউ শিয়ালের মাংস বিক্রি করছে। আমার কাছে কেউ অভিযোগও করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং ঢাকা মেইলকে বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু ঢাকা মেইলকে বলেন, এ বিষয়টি আমি শুনিনি এবং আমাকে কেউ জানায়নি। আমাকে কেউ জানালে আমি তাৎক্ষণিক প্রশাসনের সাহায্য নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতাম।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর